বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বেশি আবেগপ্রবণ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা খুব আবেগ প্রবণ হয়ে ওঠে। এর পেছনে শারীরিক ও মানসিক কারণ সমানভাবে ভূমিকা রাখে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের ব্যাপক শারীরিক পরিবর্তনের কারণে তারা ছোটদের সাথেও মিশতে পারে না আবার প্রাপ্ত বয়স্কদের সাথেও মিশতে লজ্জা পায়। ফলে একাকী থাকতে চায়। এসব কারণে তাদের মধ্যে আবেগের আধিক্য হয়। এছাড়া যৌন গ্রন্থির কার্যকারিতার ফলে তাদের মধ্যে আবেগের তীব্রতা লক্ষ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বেশি আবেগপ্রবণ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর