রতনের মধ্যে কোন ধরনের বিকাশ লক্ষণীয় এবং এ ধরনের বিকাশে কোন কোন নীতিমালা কাজ করে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রতনের মধ্যে নৈতিক বিকাশ লক্ষণীয়। নৈতিক বিকাশ হলো সমাজ ও সংস্কৃতির নিয়ম-কানুন, মূল্যবোধ এবং আদর্শ মেনে চলার ক্ষমতা অর্জন করা। মনোবিজ্ঞানী কোহলবার্গের মতে, নৈতিক বিকাশের নির্দিষ্ট কিছু পর্যায় রয়েছে। যেখানে শিশু তার চারপাশের মানুষের সাথে সম্পর্কের ভিত্তিতে সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখে। এই বিকাশের ক্ষেত্রে সামাজিক অনুমোদন, সম্পর্কের স্থায়িত্ব এবং প্রচলিত রীতিনীতি মেনে চলার নীতিমালা কাজ করে। উদ্দীপকে রতনের বয়স ৭ বছর এবং সে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রচলিত নিয়ম-কানুন মেনে চলে। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী, এট প্রচলিত নৈতিকতা পর্যায়ের অন্তর্গত ভালো ছেলে-ভালো মেয়ে স্তরের বৈশিষ্ট্য। রতন এখানে অন্যের চোখে ভালো হওয়ার এবং সামাজিক সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করছে। সুতরাং রতনের এই আচরণ তার নৈতিক বিকাশের একটি গুরত্বপূর্ণ পর্যায়কে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
রতনের মধ্যে কোন ধরনের বিকাশ লক্ষণীয় এবং এ ধরনের বিকাশে কোন কোন নীতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর