শেয়ারFacebookWhatsApp

মি. ছমির এবং রেজা সাহেবের আচরণ শনাক্ত করো এবং তোমার নিকট কার আচরণ অধিক গ্রহণীয়? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে মি. ছমিরের আচরণে দুর্নীতির দিকটি ফুটে উঠেছে এবং রেজা সাহেবের আচরণে মানবাধিকারের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে মি. ছবি চাকরি করেন। সুযোগ পেলেই তিনি ক্ষমতার অপব্যবহার করেন, ফাইল আটকিয়ে অবৈধ সুবিধা নেন। এগুলো দুর্নীতিগ্রস্ত চাকুরিজীবীর আচরণ। দুর্নীতি শব্দটি ল্যাটিন শব্দ 'Corruptus [গণিত] থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতিসাধন। জাতিসংঘ ম্যানুয়াল অন এন্টি-করাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২(৩) অনুযায়ী দুর্নীতি বলতে বোঝায় ঘুষ গ্রহণ ও প্রদান, কোনো অপরাধে সহায়তা করা, অসৎ উদ্দেশ্যে ভুল নথিপত্র প্রস্তুত করা প্রভৃতি। অন্যদিকে, জনাব রেজা সাহেব সুযোগ পেলেই মানুষের উপকার করেন। ন্যায়বিচারে সহায়তা করেন এবং দুর্নীতিকে ঘৃণা করেন। তার এই কাজগুলো মানবাধিকারের সাথে সম্পর্কিত। ব্যক্তির ভালো থাকা, খাওয়া-পরা, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, কারো অধিকারে হস্তক্ষেপ না করাই হলো মানবাধিকার। এক্ষেত্রে রেজা সাহেব একজন মানবাধিকার কর্মী। কারণ তিনি মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পরিশেষে বলা যায়, মি. ছমিরের আচরণ এবং রেজা সাহেবের আচরণের মধ্যে রেজা সাহেবের আচরণ অধিক গ্রহণীয়। কারণ তার আচরণের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল

মি. ছমির এবং রেজা সাহেবের আচরণ শনাক্ত করো এবং তোমার নিকট কার আচরণ অ…

উদ্দীপক

আল-আমিন সপ্তম শ্রেণিতে পড়ে, সে নিয়ম মেনে চলে এবং বন্ধুদের উপকার করে। তার প্রশংসা করে শিক্ষক বলেছেন, তার বাবা-মা, ভাই সকলেই ভালো মানুষ এবং স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণও তাকে পছন্দ করে। মি. ছমির চাকরি করেন। তিনি সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করেন, ফাইল আটকিয়ে অবৈধ সুবিধা নেন। অন্যদিকে তার বন্ধু রেজা সাহেব সুযোগ পেলেই মানুষের উপকার করেন, ন্যায়বিচারে সহায়তা করেন এবং দুর্নীতিকে ঘৃণা করেন।

উত্তর

মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার।

উত্তর

নৈতিক নীতিমালা গড়ে তোলার জন্য পুরস্কার একটি বড় হাতিয়ার। একটি আচরণ করার পর যদি পুরস্কার পাওয়া যায়, তাহলে ঐ আচরণ করার সম্ভাবনা বৃদ্ধি পায়। ছেলে-মেয়েরা সেই সকল প্রতিক্রিয়া পুনরায় করতে চায়, যা অনুকূল ফলাফল দ্বারা অনুসারিত হয়। কোনো জটিল পরিস্তিতি ভালোভাবে মোকাবিলা করার জন্য ছেলে-মেয়েকে প্রশংসা করলে বা স্নেহ করা হলে সে ভালোভাবে কাজটি করছে তা বুঝতে পারে। ফলশ্রুতিতে সে অনুরূপ আচরণ করতে উদ্বুদ্ধ হয়। তাই নৈতিক বিকাশে পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে আল-আমিনের বিকাশে সামাজিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদান পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি ফুটে উঠেছে। সামাজিক পরিবেশের প্রথম পর্যায় হলো পরিবার। জন্মের পর শিশু পারিবারিক পরিবেশে মাতা-পিতার সংস্পর্শে আসে। মায়ের আদর-বাবার স্নেহ এবং ভাই-বোনের মমত্ববোধ শিশুর বিকাশকে সহায়তা করে। কিন্তু বাবা-মার অনাদর এবং অবহেলা শিশুর ব্যক্তিত্বের বিকাশে বিঘ্ন ঘটায়। অতিরিক্ত শাসন শিশুর মনকে বিদ্রোহী করে তোলে এবং তার মধ্যে আক্রমণাত্মক মনোভাব দেখা দেয়। সে পরিবারে শিশুর সাথে পিতা-মাতার সম্পর্ক মধুর সেই পরিবারের শিশুর ব্যক্তিত্ব সুন্দরভাবে বিকশিত হয়। আবার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে থাকে। তারা বই পড়ানোর পাশাপাশি তাঁর চারিত্রিক, মানসিক বিকাশের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। উদ্দীপকে সপ্তম শ্রেণিতে আল-আমিন নিয়ম মেনে চলে এবং বন্ধুদের উপকার করে। এই আচরণের বিকাশের পিছনে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান রয়েছে। তার এই ভালো আচরণের জন্য শিক্ষার্থী এবং শিক্ষকগণ তাকে পছন্দ করে। সুতরাং বলা যায়, আল-আমিনের বিকাশে প্রভাব বিস্তারকারী সামাজিক পরিবেশের উপাদান পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

উত্তর

উদ্দীপকে মি. ছমিরের আচরণে দুর্নীতির দিকটি ফুটে উঠেছে এবং রেজা সাহেবের আচরণে মানবাধিকারের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে মি. ছবি চাকরি করেন। সুযোগ পেলেই তিনি ক্ষমতার অপব্যবহার করেন, ফাইল আটকিয়ে অবৈধ সুবিধা নেন। এগুলো দুর্নীতিগ্রস্ত চাকুরিজীবীর আচরণ। দুর্নীতি শব্দটি ল্যাটিন শব্দ 'Corruptus′Corruptus^{\prime} থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতিসাধন। জাতিসংঘ ম্যানুয়াল অন এন্টি-করাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২(৩) অনুযায়ী দুর্নীতি বলতে বোঝায় ঘুষ গ্রহণ ও প্রদান, কোনো অপরাধে সহায়তা করা, অসৎ উদ্দেশ্যে ভুল নথিপত্র প্রস্তুত করা প্রভৃতি। অন্যদিকে, জনাব রেজা সাহেব সুযোগ পেলেই মানুষের উপকার করেন। ন্যায়বিচারে সহায়তা করেন এবং দুর্নীতিকে ঘৃণা করেন। তার এই কাজগুলো মানবাধিকারের সাথে সম্পর্কিত। ব্যক্তির ভালো থাকা, খাওয়া-পরা, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, কারো অধিকারে হস্তক্ষেপ না করাই হলো মানবাধিকার। এক্ষেত্রে রেজা সাহেব একজন মানবাধিকার কর্মী। কারণ তিনি মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পরিশেষে বলা যায়, মি. ছমিরের আচরণ এবং রেজা সাহেবের আচরণের মধ্যে রেজা সাহেবের আচরণ অধিক গ্রহণীয়। কারণ তার আচরণের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
HSCPsychology 1st PaperChapter 2 : আচরন ও আচরণের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বান্দরবানে এক উপজাতি দরিদ্র পরিবারে ডালিয়া ও জন নামে যমজ ভাই-বোন জন্ম নেয়। দু' ভাই বোনের চোখের রং মায়ের মতো। অর্থাভাবে ও ভবিষ্যৎ জীবনের উন্নতির চিন্তা করে বাবা-মা জনকে ৫ বছর বয়সে ঢাকার এক শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের নিকট দত্তক দেয়। ২০ বছর বয়সে জনকে বান্দরবানে পরিবারের নিকট বেড়াতে নিয়ে গেলে প্রকৃত বাবা-মা ভাই-বোনের চাল-চলন, কথা-বার্তা ও আচরণে বেশি পার্থক্য দেখতে পান।
ক
আচরণ কী?
খ
মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?
গ
জন কোন ধরনের যজম? ব্যাখ্যা কর।
ঘ
ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?

মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আচরণ কী?

আচরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী ছিল। পাড়ার বখাটে যুবকদের। অত্যাচার সইতে না পেরে গত ২৩ ডিসেম্বর ২০০১ সিমি আত্মহত্যা করে।। মতিঝিল টিএ্যান্ডটি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করার পর সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়। প্রতিদিন সে খিলগাঁও থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করতো। চারুকলার খরচ চালানোর জন্য সিমি এবি ফ্যাশান মেকার নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতো। এছাড়া সহপাঠীসহ বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে আলপনা ও অন্যান্য সাজ-সজ্জার কাজ করতো। এসব কাজের সময় সিমির মাঝেমধ্যে বাড়ি ফিরতে রাত হতো। এ নিয়ে স্থানীয় মাস্তান মোফাজ্জল, দোয়েল, খলিলসহ কয়েকজন। তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। নানা ধরনের অম্লীল কথা শোনাত।
ক
নৈতিক বিকাশ কী?
খ
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
গ
সিমির জীবনে যে ঘটনাটি ঘটেছে তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? তা ব্যাখ্যা কর।
ঘ
সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?

শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নৈতিক বিকাশ কী?

নৈতিক বিকাশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। কোনো এক দরিদ্র পরিবারে তাদের বাস। কোনো এক প্রফেসর মন্টুকে দত্তক হিসেবে নিয়ে আসেন তাদের পরিবারে। ছেলে হিসেবে তারা তাকে আদরযত্ন দিয়ে লালন-পালন করেন। মন্টু পরবর্তীতে একটি ভালো চাকরি পেল। ঐ সময় মন্টু ও সেন্টুর বুদ্ধ্যঙ্ক (IQ) প্রায় একইরকম পাওয়া গেল।
ক
বংশগতি কী
খ
লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?
গ
সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ
মন্টু ও সেন্টুর ব্যাপারে বংশগতি ও পরিবেশের যে প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?

লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বংশগতি কী

বংশগতি কী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।