আল-আমিনের বিকাশে প্রভাব বিস্তরকারী উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আল-আমিনের বিকাশে সামাজিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদান পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি ফুটে উঠেছে। সামাজিক পরিবেশের প্রথম পর্যায় হলো পরিবার। জন্মের পর শিশু পারিবারিক পরিবেশে মাতা-পিতার সংস্পর্শে আসে। মায়ের আদর-বাবার স্নেহ এবং ভাই-বোনের মমত্ববোধ শিশুর বিকাশকে সহায়তা করে। কিন্তু বাবা-মার অনাদর এবং অবহেলা শিশুর ব্যক্তিত্বের বিকাশে বিঘ্ন ঘটায়। অতিরিক্ত শাসন শিশুর মনকে বিদ্রোহী করে তোলে এবং তার মধ্যে আক্রমণাত্মক মনোভাব দেখা দেয়। সে পরিবারে শিশুর সাথে পিতা-মাতার সম্পর্ক মধুর সেই পরিবারের শিশুর ব্যক্তিত্ব সুন্দরভাবে বিকশিত হয়। আবার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে থাকে। তারা বই পড়ানোর পাশাপাশি তাঁর চারিত্রিক, মানসিক বিকাশের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। উদ্দীপকে সপ্তম শ্রেণিতে আল-আমিন নিয়ম মেনে চলে এবং বন্ধুদের উপকার করে। এই আচরণের বিকাশের পিছনে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান রয়েছে। তার এই ভালো আচরণের জন্য শিক্ষার্থী এবং শিক্ষকগণ তাকে পছন্দ করে। সুতরাং বলা যায়, আল-আমিনের বিকাশে প্রভাব বিস্তারকারী সামাজিক পরিবেশের উপাদান পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
আল-আমিনের বিকাশে প্রভাব বিস্তরকারী উপাদান ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর