দৃশ্যকল্প-১ এ 'গ' চিহ্নিত স্থানটি কী নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর 'গ' চিহ্নিত অংশে হবে 'জৈব-সামাজিক' প্রক্রিয়া। বিজ্ঞানের অগ্রগতির সমান্তরালে মনোবিজ্ঞানের পরিধি বিস্তার লাভকরেছে। প্রাণীর ভুণাবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি আচরণই মনোবিজ্ঞানের পরিধিভুক্ত। এজন্য আচরণ ও মানসিক প্রক্রিয়ার পাশাপাশি মানুষ ও প্রাণীর ওপর প্রভাব বিস্তারকারী জৈব-সামাজিক প্রক্রিয়াও মনোবিজ্ঞানের পরিধিভুক্ত। জীবের আচরণ ও মানসিক প্রক্রিয়া জৈবিক ঘটনার পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তাই মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে অনুসন্ধান করতে হলে জৈবিক বিষয়গুলোর পাশাপাশি সামাজিক ঘটনাবলিও বিবেচনা করতে হয়। মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে দৈহিক গঠন, স্নায়ুতন্ত্র, বংশগতি, মস্তিষ্ক, ইন্দ্রিয়, অন্তঃক্ষরা গ্রন্থি ইত্যাদি জৈবিক বিষয়গুলো যেমন জরুরি; তেমনি সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি সামাজিক বিষয়গুলোও দরকারি। তাই মনোবিজ্ঞানে মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়নে জৈব-সামাজিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'গ' চিহ্নিত স্থানটি কী নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর