দৃশ্যকল্প-২ এ সুমি-রুমি, জনি-রকি ও গঙ্গা-যমুনা- সকলেই যমজ, তবে তারা এক ধরনের নয়- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সুমি-রুমি, জনি-রকি ও গঙ্গা-যমুনা-সকলেই যমজ, তবে তারা এক নয়- উক্তিটি যথার্থ। যমজ সন্তান মূলত তিনধরনের হয়ে থাকে। যথা- অভিন্ন যমজ, ভিন্ন যমজ ও যুক্ত যমজ। অভিন্ন যমজদের ক্ষেত্রে একটি জাইগোট দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে আলাদা জাইগোট হিসেবে বৃদ্ধি পায় এবং একাধিক আলাদা সন্তানের জন্ম হয়। এই সন্তান দুটি অবিকল একই রকমের হয়। ভিন্ন যমজের প্রকৃতি অভিন্ন যমজের চেয়ে আলাদা ধরনের হয়। এরা যমজ হওয়া সত্ত্বেও এদের মধ্যে বৈশিষ্ট্যগত দিক দিয়ে কোনো মিল পাওয়া যায় না। শারীরিক গঠন, লিঙ্গ, চুলের রং উচ্চতা ইত্যাদি। বৈশিষ্ট্যের দিক দিয়ে সাধারণত আলাদা প্রকৃতির হয়। আবার মাতার একটি মাত্র ডিম্বাণুর মধ্যে পিতার একটি শুক্রাণু প্রবেশের পর জাইগোটটির বিভাজন অসম্পূর্ণ থাকলে যে যমজ সন্তানের জন্ম হয় তাদের যুক্তদেহী যমজ বলে। দৃশ্যকল্প-২ এ তিনজোড়া যমজ সন্তানের মধ্যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। রহিম সাহেবের দুই মেয়ে সুমি ও রুমি হলো অভিন্ন যমজ, যারা দুটি আলাদা ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে সৃষ্টি হওয়ায় দেখতে ভিন্ন প্রকৃতির। অন্যদিকে জনি ও রকি অভিন্ন যমজ হওয়ায় দেখতে হবহু একই রকম। কারণ তারা একটিমাত্র যাইগোট ভেঙে দুটি স্বতন্ত্র ভ্রুণে পরিণত হয়েছে। তবে গঙ্গা ও যমুনার ক্ষেত্রে এই জাইগোটটি বিভাজনের সময় পুরোপুরি আলাদা হতে না পারায় যুক্ত দেহী যমজ হিসেবে জন্ম নিয়েছে। মূলত কোষ বিভাজনের এই ভিন্নতা তাদের শারীরিক গঠনে পার্থক্য সৃষ্টি করেছে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ সুমি-রুমি জনি-রকি ও গঙ্গা-যমুনার বৈচিত্রের মূল কারণ হলো তাদের জাইগোটের নিষিক্তকরণ ও কোষ বিভাজন প্রক্রিয়া।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমি-রুমি, জনি-রকি ও গঙ্গা-যমুনা- সকলেই যমজ, তবে তারা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর