বাধ্যতাপ্রসূত নৈতিকতা ব্যাখ্যা করো।
উত্তর: বাধ্যতা প্রসূত নৈতিকতা হলো নৈতিক বিকাশের এমন একটি পর্যায় সেখানে শিশু বাহ্যিক কোনো কর্তৃপক্ষ বা শাস্তির ভয়ে আইন মেনে চলে। শৈশবের প্রথম পর্যায়ের নৈতিকতাকে মনোবিজ্ঞানী পিয়ার্জে বাধ্যতা প্রসূত নৈতিকতা নামে আখ্যায়িত করেছেন। শিশুরা এসময় বিচার বিবেচনা না করে স্বয়ংক্রিয়ভাবে নীতিমালা মেনে চলে। পরিবারের প্রধানকে তারা সর্বশক্তিমান মনে করে। যে উদ্দেশ্যে কাজটি করা হয়েছে তা বিবেচনা না করে তার ফলাফলের উপর ভিত্তি করে কাজটি ন্যায় বা অন্যায় হিসেবে বিবেচনা করে। তারা মনে করে কাজটি করে কেউ শাস্তি পেলে কাজটি অন্যায়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
বাধ্যতাপ্রসূত নৈতিকতা ব্যাখ্যা করো।
উত্তর