দৃশ্যকল্প-১ এ সালমা গর্ভজাত সন্তানের কোন পরিবেশ নিয়ে চিন্তিত? ব্যাখ্যা করো।
উত্তর: সালমা গর্ভজাত সন্তানের জন্ম-পূর্ববর্তী পরিবেশ নিয়ে চিন্তিত। মাতার ডিম্বাণু এবং পিতার শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এই ভ্রুণ মাতৃগর্ভে বড় হতে থাকে এবং প্রায় ২৮০ দিন পর শিশু ভূমিষ্ঠ হয়। মাতৃগর্ভে থাকাকালীন যে সব উপাদান তার ওপর প্রভাব বিস্তার করে সেসব নিয়েই শিশুর জন্ম-পূর্ব পরিবেশ। মায়ের স্বাস্থ্য পুষ্টি, বয়স, আবেগ, কর্মপরিবেশ, ধূমপান ও মাদকাশক্তি, এক্স-রে, রক্তের Rh উপাদান জন্ম-পূর্ব পরিবেশে শিশুর ওপর প্রভাব বিস্তার করে। এজন্য গর্ভাবস্থায় মাতৃস্বাস্থ্য রক্ষায় সচেতনতা অত্যন্ত জরুরি। উদ্দীপকে বর্ণিত সালমা ৬ মাসের গর্ভবতী। সে একটি রাসায়নিক পদার্থ উৎপাদনকারী কারখানায় কাজ করে। এ ধরনের পরিবেশ মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর। হাসপাতাল রূপচর্চা কেন্দ্র, ওষুধ পরীক্ষাগার ও কল-কারখানায় কর্মরত গর্ভবতী মহিলারা বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে সন্তানদের মধ্যে বেশি জন্মগত ত্রুটি দেখা যায়। এ ধরনের পরিবেশে মায়ের স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে বিপর্যয় ঘটে থাকে, যা পরবর্তীতে শিশুর জন্মগত ত্রুটির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের সালমা যেহেতু এখনো সন্তান প্রসব করেনি, সেহেতু বলা যায় সে সন্তানের জন্ম-পূর্ববর্তী পরিবেশ নিয়ে চিন্তিত।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সালমা গর্ভজাত সন্তানের কোন পরিবেশ নিয়ে চিন্তিত? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর