উদ্দীপকে রিফাত এবং সিয়ামের ব্যক্তিত্বের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের রিফাত এবং সিয়াম যথাক্রমে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। এ জাতীয় লোক খুব আত্মকেন্দ্রিক, বাহ্য বস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন ও স্বার্থপর হয়ে থাকে। অন্তর্মুখী ব্যক্তিত্বসম্পন্ন লোকদের মাঝে সামাজিকতা বোধের যথেষ্ট অভাব রয়েছে, যার ফলে তারা বাইরের নতুন পরিবেশে সহজে নিজেকে খাপ-খাইয়ে নিতে পারে না। এ ধরনের ব্যক্তিরা খুবই চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। কবি, সাহিত্যিক, শিল্পী ও বিজ্ঞানীরা মূলত এই শ্রেণির অন্তর্ভুক্ত। উদ্দীপকের রিফাতও খুব চিন্তাশীল ও সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় বলা যায়, তিনিও অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী। প্রদত্ত উদ্দীপকের বর্ণনানুযায়ী সিয়াম খুব সহজে অন্যের সাথে মিশতে পারে এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমরা বহির্মুখী ব্যক্তিত্বের দিকে লক্ষ করলে দেখতে পাই, এরা অন্যের সাথে প্রাণ খুলে মিশতে এবং আনন্দ প্রকাশে আগ্রহী। এ ধরনের লোকেরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং নিজেদের নিয়ে এদের বিশেষ কোনো মাথাব্যথা নেই। বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা খুবই সামাজিক এবং যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে এরা নিজেদের খাপ-খাইয়ে নিতে পারে। পরোপকারিতাই এদের মূল লক্ষ্য। বহির্মুখী ব্যক্তির এ সকল বৈশিষ্ট্য উদ্দীপকের সিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সিয়ামকে নিঃসন্দেহে বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী বলা যায়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের রিফাত ও সিয়াম যথাক্রমে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে রিফাত এবং সিয়ামের ব্যক্তিত্বের তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর