পৃথিবীর সকল মানুষই পরস্পর আলাদা কীভাবে?
উত্তর: ব্যক্তিস্বাতন্ত্র্যতার কারণে পৃথিবীর সকল মানুষ পরস্পর আলাদা। পৃথিবীর সকল মানুষেরই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন হলো ব্যক্তিত্ব, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে। ব্যক্তির জীবনাচরণ বিশ্লেষণ করলে দেখা যায়, তার চিন্তার ধরন, প্রকাশভঙ্গি, মনোভাব, আগ্রহ কাজের প্রকৃতি ও জীবন দর্শন অন্য ব্যক্তি থেকে ভিন্ন প্রকৃতির। মূলত ব্যক্তিস্বাতন্ত্র্যতার কারণেই এরূপ হয়ে থাকে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
পৃথিবীর সকল মানুষই পরস্পর আলাদা কীভাবে?
উত্তর