জনাব কলিম তার অফিসের জন্য রিফাত ও সিয়ামকে কোন পদ্ধতির সাহায্যে নির্বাচন করলেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব কলিম তার অফিসের জন্য সিয়াম ও রিফাতকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত সাক্ষাৎকার পদ্ধতির সাহায্যে নির্বাচন করলেন। প্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হলো সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ-আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন। প্রদত্ত উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখতে পাই, জনাব কলিম তার অফিসের জন্য ১০ জন আবেদনকারীর মধ্য থেকে সামনাসামনি বসে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে রিফাত ও সিয়ামকে নির্বাচন করলেন। আমরা ব্যক্তিত্ব পরিমাপের সাক্ষাৎকারমূলক পদ্ধতির দিকে লক্ষ করলে দেখতে পাই, সেখানেও সাক্ষাৎকার প্রদানকারী সাক্ষাৎকার গ্রহণকারীর সামনাসামনি বসে প্রশ্নের উত্তর প্রদান করেন। তাই বলা যায় জনাব কলিম তার অফিসের জন্য সিয়াম ও রিফাতকে সাক্ষাৎকার পদ্ধতিতে নির্বাচন করেন।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
জনাব কলিম তার অফিসের জন্য রিফাত ও সিয়ামকে কোন পদ্ধতির সাহায্যে নির্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর