শিক্ষা প্রতিষ্ঠান শিশুর আচরণে কীরূপ প্রভাব বিস্তার করে?
উত্তর: পরিবারের গন্ডি পেরিয়ে শিশু স্কুল জীবনে প্রবেশ করে। পরিবারে শিশুর ভিত রচিত হয় আর আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় স্কুলে যাওয়ার পর থেকে। শিশুর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিশু শিক্ষককে খুবই শ্রদ্ধা করে এবং তার কথা অকাট্য বলে মনে করে। শিশুর নিকট শিক্ষক আদর্শ প্রতীক হিসেবে বিবেচিত হয়। একজন আদর্শ শিক্ষক ছাত্রকে পাঠ্যবই পড়ানোর পাশাপাশি তার চারিত্রিক, দৈহিক ও মানসিক বিকাশের প্রতিও গুরুত্ব দিয়ে থাকেন। শিক্ষক একদিকে ছাত্রের অভিভাবক, আবার তার বন্ধুও বটে। শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করে সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অনন্য ভূমিকা পালন করে থাকেন।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
শিক্ষা প্রতিষ্ঠান শিশুর আচরণে কীরূপ প্রভাব বিস্তার করে?
উত্তর