রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়ােজন নাই?
ক. hormone
খ. platelets
গ. prothrombin
ঘ. fibrinogen
উত্তর: hormone
ব্যাখ্যা: যখন রক্তপাত ঘটে তখন ওই কাটা স্থান এবং ভাঙা অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাসটিন নিঃসৃত হতে থাকে। ক্ষত অংশের কলাকোষ + ভাঙা অণুচক্রিকা থ্রম্বোপ্লাসটিন এই থ্রম্বোপ্লাসটিন রক্তের প্রোথ্রমবিন ও ক্যালসিয়াম আয়নকে থ্রমবিনে পরিণত করে। প্রোথ্রমবিন + ক্যালসিয়াম আয়নক + ভিটামিন K + থ্রম্বোপ্লাসটিন থ্রমবিন থ্রনবিন রক্তস্থিত ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয়। ফাইব্রিন ঘন জালকের আকারে রক্তকণিকা গুলিকে আবদ্ধ করে; ফলে রক্ত জমাট বেঁধে যায়। থ্রমবিন + ফাইব্রিনোজেন +ক্যালসিয়াম আয়ন + ভিটামিন K ফাইব্রিন ( তঞ্চন )
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · MCQ