মানুষের হৃদপিন্ডের স্পন্দন দূর্বল হলে কি চিকিৎসা করা হয়?
ক. এনজিওপ্লাস্টি করা
খ. ওপেন হার্ট সার্জারী করা
গ. পেস মেকার লাগানাে
ঘ. করােনারি বাইপাস করা
উত্তর: পেস মেকার লাগানাে
ব্যাখ্যা: মানুষের হৃৎপিন্ডে সাইনো-অ্যাট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার। এটি অকেজো বা অসুস্থ হলে হৃৎস্পন্দন সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকেও পেসমেকার বলে। অর্থাৎ পেসমেকার দু'ধরনের। একটি হচ্ছে হৃৎপিন্ডের অবিচ্ছেদ্য অংশরুপী সাইনো অ্যাট্রিয়াল নোড, যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত। অন্যটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার, এটি অসুস্থ প্রাকৃতিক পেসমেকারকে নজরদারির মধ্যে রাখে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · MCQ