বায়ু দূষণের কারণ ব্যাখা করো।
উত্তর: বায়ু দূষণের জন্য দায়ী প্রধান দূষক উপাদানগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, ধোঁয়া, ইগজস্ট (exhaust) গ্যাস, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন এবং বিভিন্ন জৈব কণা যেমন- পরাগরেণু ইত্যাদি । অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও প্রতিষ্ঠান তৈরির কারণে বাতাস দূষিত হয়ে যাচ্ছে। বনভূমি ধ্বংসের কারণে গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারছে না। ফলে বায়ুমণ্ডলে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিভিন্ন মোটরচালিত গাড়ি, শিল্প কারখানায় তেলজাতীয় জ্বালানিসমূহ (ডিজেল, পেট্রোল) অনবরত দহন কার্য (combustion) সম্পন্ন করছে। ফলে বায়ুতে বিভিন্ন দূষক (pollutant) গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এভাবে CFC, CO2 এবং অন্যান্য গ্যাস বায়ু দূষণ ঘটাচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
বায়ু দূষণের কারণ ব্যাখা করো।
উত্তর