জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতা বলতে স্থানভেদে জীবের (প্রাণী ও উদ্ভিদ) প্রজাতিগত ভিন্নতাকে বুঝায়। এর কারণ মূলত দুটি; যথা-১. পরিবেশগত ও ২. বংশগত। বিভিন্ন স্থানে জলবায়ুর তারতম্যে যে পরিবেশগত ভিন্নতা তা অঞ্চলভেদে নির্দিষ্ট প্রজাতির অভিযোজন ঘটায়। যেমন- সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। আবার বংশগতির কারণে উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিগত বৈচিত্র্যতা সৃষ্টি হয়। কিন্তু তা এ নির্দিষ্ট স্থানেই অভিযোজিত হয়। যেমন- বাংলাদেশের বিভিন্ন জাতের ধান। এভাবে জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতা দেখা যায়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উত্তর