বনায়নের দ্বারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায়- ব্যাখ্যা কর।
উত্তর: বনায়ন তথা অরণ্যভূমি সৃষ্টির মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা যায়। বেশি পরিমাণ গাছপালা লাগালে বায়ু দূষণ, পানি দূষণ রোধ করা যায়। বৃক্ষ বায়ুমণ্ডলের অক্সিজেন ও-কার্বন-ডাইঅক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করে। অধিক পরিমাণ কার্বন-ডাইঅক্সাইড নিঃসরণের সময় বৃক্ষ অক্সিজেন গ্যাস ছাড়ে। এর 'ফলে দুই গ্যাসের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তাছাড়া মাটি দূষণ রোধকল্পেও বৃক্ষ কাজ করে থাকে। এছাড়া নদীভাঙন রোধে বৃক্ষ কাজ করে। এতে বন্যা হয় না বলে পানি দূষণ কম হয়। তাই বলা যায়, বনায়নের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
বনায়নের দ্বারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায়- ব্যাখ্যা কর।
উত্তর