উদ্দীপকের ঘটনা-১ এর কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ ভূমিকম্পের কথা বলা হয়েছে। নিচে ভূমিকম্পের কারণ বর্ণনা করা হলো- ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্প বলে। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলা চ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। সমগ্র পৃথিবী ৭টি প্লেটের সমন্বয়ে গঠিত এবং এসব প্লেট সঞ্চরণশীল। যার কারণে একটি প্লেটের সাথে অন্য প্লেটের সংঘর্ষ বা ধাক্কা লাগে এবং শিলাস্তরের মধ্যে কম্পন অনুভূত হয়। জাপানের পূর্ব পার্শ্বে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশি অনুভূত হয়। মূলত প্লেটগুলোর সঞ্চরণশীলতার কারণেই শিলাস্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। তেমনি উদ্দীপকে ঘটনা-১ এ হঠাৎ ভূমি কেঁপে ওঠার কথা বলা হয়েছে যা ভূমিকম্পের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ।তাই বলা যায়, উপরিউক্ত কারণেই ভূত্বকের শিলাস্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়ে ভূমিকম্প ঘটে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ এর কারণ বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
