উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত শক্তিটি হলো ভূমিকম্প। পৃথিবীর সমগ্র ভূভাগ ৭টি বড় (যেমন- ইউরেশিয়, আফ্রিকান প্লেট) এবং ২৯টি ছোট (যেমন- বার্মা, পেরুভিয়ান প্লেট) প্লেট দ্বারা গঠিত। মহাদেশীয় প্লেটগুলোর সীমানা বরাবর (জাপান ও ইতালি) অধিক ভূমিকম্প সংঘটিত হয়। নিচে ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করা হলো: যখন দুইটি মহাদেশীয় প্লেট পরস্পরের মুখোমুখি মিলিত হয় তখন এদের সন্ধিস্থলে ভঙ্গিল পর্বতমালা গড়ে ওঠে। এ পর্বতের শিলাগুলো প্রচণ্ড চাপের মধ্যে থাকে। এর প্রভাবে শিলা বেঁকে যায় এবং এর আকৃতি কিছুটা বাঁকানো ধনুকের মতো হয়। এতে শিলার স্থিতিশক্তির স্থানান্তর হয়। তবে কোনো কারণে হঠাৎ দ্রুত চাপ বাড়তে থাকলে শিলা আরও বেঁকে একসময় ভেঙে যেতে পারে। এভাবে চ্যুতির (fault) সৃষ্টি হয়। সঞ্চিত স্থিতিশক্তি তখন প্রবল যান্ত্রিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং প্রচণ্ড শক্তিতে ভূত্বকে আঘাত করে। এই যান্ত্রিক শক্তিই ভূমিকম্পের সৃষ্টি করে। সুতরাং বলা যায়, খন্ড খন্ড ভূভাগের সীমানা বরাবর উল্লিখিত যান্ত্রিক শক্তিই ভূমিকম্পের প্রধান কারণ।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

