উদ্দীপকের 'খ' স্তরটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত 'খ' স্তরটি হলো আয়নমন্ডল, যা মেসোমণ্ডলের ওপরে তাপমণ্ডলের একটি বিশেষ অংশ। এ স্তরটি ভূপৃষ্ঠের ৬৪০ কিমি. উর্ধ্ব থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত। অণু পরমাণুগুলো সবসময় ঊর্ধ্ব দিকে উত্থিত হয়। স্তরে বায়ু এত বেশি হালকা যে তার অস্তিত্ব প্রায় বোঝা যায় না। মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের অবস্থান। অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিপূর্ণ হয় এ অঞ্চলটি। যে কারণে এ স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এখানে পজেটিভ ও নেগেটিভ দু ধরনের আয়নের প্রাচুর্যের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবারও ভূপৃষ্ঠে ফিরে আসে। আয়নোস্ফিয়ারের এ প্রভাবের কারণে ভূপৃষ্ঠে মানুষ অতি সহজে বেতার শুনতে পায়। ওজোন স্তর পার হওয়ার সাথে সাথে এ স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বাড়তে থাকে। এ স্তরে উত্তাপের অত্যন্ত ধীর পরিবর্তন পরিলক্ষিত হয়। এ স্তর থেকে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের 'খ' স্তরটির বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর