বিষমমণ্ডল কী? ব্যাখ্যা কর।
উত্তর: ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে সমমণ্ডলের ঠিক ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত (প্রায় ৯০ কি.মি. থেকে ১০,০০০ কি.মি.) যে স্তরে বায়ুর উপাদানগুলোর অনুপাত সমান থাকে না, তাকে বিষমমণ্ডল ( [গণিত] ) বলে। এই স্তরে গ্যাসীয় উপাদানগুলো একত্রে মিশে না থেকে তাদের আণবিক বা পারমাণবিক ভর অনুযায়ী বিভিন্ন স্তরে আলাদাভাবে বিন্যস্ত থাকে। রাসায়নিক গঠন অনুসারে বিষমমণ্ডলকে চারটি উপস্তরে ভাগ করা যায়; যথা: নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
বিষমমণ্ডল কী? ব্যাখ্যা কর।
উত্তর