শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ- ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পায়ন হলো শিল্পের দিকে ধাবিত হয়ে শিল্পের উন্নতিসাধন করা। এর ফলে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হলেও শিল্পে বর্জ্য পদার্থ, শিল্প থেকে উৎপন্ন কার্বন-ডাইঅক্সাইড প্রভৃতি বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস নিঃসরণ করে থাকে। এগুলো প্রতিনিয়ত অধিক পরিমাণে উৎপাদন হওয়ার ফলে বায়ুমণ্ডলে গিয়ে বায়ুর সাথে মিশে যায়। এর ফলে বায়ুর যে স্বাভাবিক উপাদান তা বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যায়। এছাড়া ওজোনস্তরের এসব ক্ষতিকর গ্যাস বৃদ্ধির ফলে উক্ত স্তর ধ্বংস করছে। ফলে সূর্য থেকে আগত রশ্মি পৃথিবীতে আসার ফলে পৃথিবীব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ- ব্যাখ্যা কর।
উত্তর