ল্যাকোলিথ পর্বত কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ভূঅভ্যন্তরস্থ গলিত ম্যাগমার সাথে প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থ মিশ্রিত থাকে। গ্যাসীয় পদার্থের চাপে ম্যাগমা অনেক সময় ঊর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কারণে ম্যাগমা ভূপৃষ্ঠে পৌছাতে না পেরে ভূপৃষ্ঠের নিচে জমাটবদ্ধ হয় এবং ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি করে। এতে করে সেখানে ভূপৃষ্ঠের অংশবিশেষ গম্বুজের আকার ধারণ করে এবং ধীরে ধীরে আরও উঁচু হয়ে পর্বতের রূপ লাভ করে। একে গম্বুজ পর্বত বা ল্যাকোলিথ পর্বত বলে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
ল্যাকোলিথ পর্বত কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর
