বদ্বীপ কী? ব্যাখ্যা কর।
উত্তর: নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীর পানির সাথে মিশ্রিত শিলাচূর্ণ, বালি, কাঁদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদী যদি কোনো কম স্রোতবিশিষ্ট বা স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে, ঐ সমস্ত তলানি নদীর মুখে জমতে জমতে নদীমুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চরাভূমি সমুদ্রের পানির ওপর উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরাভূমিকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। ফলে নদীর মোহনায় ত্রিকোণাকার নতুন ভূমিরূপ গঠিত হয়, যাকে বদ্বীপ বলে। বদ্বীপ দেখতে মাত্রাহীন 'ব' এর মতো বা গ্রিক অক্ষর ডেল্টা'র মতো। তাই ইংরেজিতে একে ডেল্টা বলে। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
বদ্বীপ কী? ব্যাখ্যা কর।
উত্তর
