শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগ ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দুর্যোগটি ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়। এ বিষয়ে নিচে বিশ্লেষণ করা হলো: আগ্নেয়গিরি হতে নির্গত লাভা ভস্ম, কর্দম প্রভৃতি প্রবলবেগে ঊর্ধ্বে ওঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই (Pompei) নামক দুটি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল। ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতেও ৩৫০টি গ্রামসহ প্রায় হাজার লোকের জীবনহানি ঘটে। ১৯৮৬ সালের মেক্সিকোর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও লাভার ফলে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটে। অগ্ন্যুৎপাতের এই মারাত্মক প্রভাব মানবজীবনে ধ্বংসকারী। কিন্তু এর কিছু সুফলও রয়েছে। যেমন: অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা | ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি, সমভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে হ্রদ এবং অগ্ন্যুৎপাতের ফলে সংলগ্ন এলাকা ধসে গহ্বরের সৃষ্টি হয়। এগুলো মনোরম পর্যটন স্থান। উৎক্ষিপ্ত লাভা ও ভস্ম জমির উর্বরতা শক্তিকে বাড়িয়ে দেয়। অগ্ন্যুৎপাতের ফলে ভূঅভ্যন্তরস্থ বহু খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। লাভা স্তূপের নিচে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আগ্নেয়গিরির উত্তপ্ত ঝর্ণার পানি ঘরবাড়ি গরম রাখার কাজে নিউজিল্যান্ড ও আইসল্যান্ডে ব্যবহৃত হয়। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।

HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল

উদ্দীপকে ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগ ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়-…

উদ্দীপক

ঘটনা-১ : ভূপৃষ্ঠে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়। ঘটনা-২ : মোচাকৃতি পর্বতের জ্বালামুখ দিয়ে লাভা নির্গত হয়।

Jessore · 2025

উত্তর

বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় এবং পরে ক্ষয়ীভবনের দ্বারা ঐ শিলা অপসারিত হলে অবিকৃত শিলারাশির নগ্ন হয়ে পড়াকে নগ্নীভবন বলে।

উত্তর

প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা শিলার চূর্ণবিচূর্ণ হওয়াকে যান্ত্রিক বিচূর্ণীভবন বলে। সূর্যের তাপ যান্ত্রিক বিচূর্ণীভবনে সহায়তা করে থাকে। সূর্যের তাপের প্রভাবে ভূপৃষ্ঠের শিলারাশি খণ্ডবিখণ্ড হয়। দিনরাত্রির উষ্ণতা এবং ঋতুভেদে উষ্ণতার পার্থক্যের ফলে শিলারাশি অসমভাবে সংকোচন ও প্রসারণ, শিলার স্তরমোচন, শিলায় টানের সৃষ্টি হয়। এভাবে সূর্যের তাপ যান্ত্রিক বিচূর্ণীভবনে সহায়তা করে। সূর্যের তাপের দ্বারা যান্ত্রিক বিচূর্ণীভবন মরুভূমি অঞ্চলে যেখানে উত্তাপের দ্রুত পরিবর্তন হয় সেখানে অধিক হয়ে থাকে।

উত্তর

এ উদ্দীপকের ঘটনা-১ হলো ভূমিকম্প। ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রধান কারণগুলো হলো- ১. পৃথিবীর উপরিভাগের প্লেটসমূহের সঞ্চালন। ২. অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর সৃষ্ট কম্পন। উপরিউক্ত দুটো কারণে ভূমিকম্প সংঘটিত হলেও নিম্নোক্ত কিছু অপ্রধান কারণও রয়েছে। যথা: ১. ভূপাত: হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে বিশাল শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে ভূমিকম্প হয়। ২. শিলার চ্যুতি: শিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূআলোড়ন হলে ভূমিকম্প হয়। ৩. তাপ বিকিরণ: ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়। ফলে ভূমিকম্পন অনুভূত হয়। ৪. ভূগর্ভস্থ বাম্প: পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দিলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ৫. ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস: অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। ৬. হিমবাহের প্রভাব: হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ভূমিকম্প হয়। ৭. ভূঅভ্যন্তরে পানির প্রবেশ: ভূপৃষ্ঠস্থ পানি কোনো প্রকারে পৃথিবীর উত্তপ্ত অভ্যন্তরে প্রবেশ করলে প্রচণ্ড তাপ ও চাপে বাষ্পে পরিণত হয়। এ বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূত্বকের নিচে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দুর্যোগটি ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়। এ বিষয়ে নিচে বিশ্লেষণ করা হলো: আগ্নেয়গিরি হতে নির্গত লাভা ভস্ম, কর্দম প্রভৃতি প্রবলবেগে ঊর্ধ্বে ওঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই (Pompei) নামক দুটি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল। ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতেও ৩৫০টি গ্রামসহ প্রায় হাজার লোকের জীবনহানি ঘটে। ১৯৮৬ সালের মেক্সিকোর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও লাভার ফলে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটে। অগ্ন্যুৎপাতের এই মারাত্মক প্রভাব মানবজীবনে ধ্বংসকারী। কিন্তু এর কিছু সুফলও রয়েছে। যেমন: অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা | ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি, সমভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে হ্রদ এবং অগ্ন্যুৎপাতের ফলে সংলগ্ন এলাকা ধসে গহ্বরের সৃষ্টি হয়। এগুলো মনোরম পর্যটন স্থান। উৎক্ষিপ্ত লাভা ও ভস্ম জমির উর্বরতা শক্তিকে বাড়িয়ে দেয়। অগ্ন্যুৎপাতের ফলে ভূঅভ্যন্তরস্থ বহু খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। লাভা স্তূপের নিচে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আগ্নেয়গিরির উত্তপ্ত ঝর্ণার পানি ঘরবাড়ি গরম রাখার কাজে নিউজিল্যান্ড ও আইসল্যান্ডে ব্যবহৃত হয়। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।
HSCGeography 1st PaperChapter 3 : ভূমিরুপ পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

টেলিভিশনে একটি প্রামাণ্য চিত্র দেখে সুপ্তি বুঝতে পারল, ভূমিরূপের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নেই। কিন্তু ঐ পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল যা খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে।

Rajshahi · 2017

ক
ভূ-আলোড়ন কাকে বলে?
খ
ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত শক্তিটির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও।
ঘ
উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।

ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূ-আলোড়ন কাকে বলে?

ভূ-আলোড়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিশুর বাড়ী সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায়। সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে, তার নিজ এলাকার সাথে এখানকার ভূ-প্রকৃতির ভিন্নতা রয়েছে।

Rajshahi · 2017

ক
মালভূমি কাকে বলে?
খ
ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।

ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মালভূমি কাকে বলে?

মালভূমি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
গিরিজনিক আলোড়ন কাকে বলে?
খ
জলযোজন ব্যাখ্যা কর।
গ
চিত্রের 'ক' অঞ্চলে বিচূর্ণীভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল- ব্যাখ্যা কর।
ঘ
চিত্রের 'ক' ও 'খ' স্থানের ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়ার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জলযোজন ব্যাখ্যা কর।

জলযোজন ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.গিরিজনিক আলোড়ন কাকে বলে?

গিরিজনিক আলোড়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত শক্তিটির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও।ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।ভূ-আলোড়ন কাকে বলে?উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।মালভূমি কাকে বলে?চিত্রের 'ক' ও 'খ' স্থানের ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়ার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।চিত্রের 'ক' অঞ্চলে বিচূর্ণীভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল- ব্যাখ্যা কর।জলযোজন ব্যাখ্যা কর।গিরিজনিক আলোড়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।