উদ্দীপকের ঘটনা-২ এর ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ হলো ভূমিকম্প। এটি একটি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ যার ফলাফল সুদূরপ্রসারী। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হলে কখনও কখনও তার মধ্য দিয়ে উষ্ণ পানি, কাদা প্রভৃতি বের হয়। চ্যুতির ফলে মধ্যবর্তী ভূভাগ বসে যাওয়ায় গ্রস্ত উপত্যকা এবং উঠে যাওয়ায় হর্স্ট পর্বতের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কখনও কখনও সমুদ্রতলের অনেক স্থান উপরে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। ১৮৯৯ সালে ভূমিকম্পে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে ৫০০ বর্গ কিমি. স্থান সমুদ্রগর্ভে ডুবে যায়। ভূমিকম্পের ফলেই সমুদ্রগর্ভ হতে হিমালয় পর্বত উত্থিত হয়েছে। নদনদীর গতির ওপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক। ভূমিকম্পের ফলে মাটি, বালু প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ভূমিকম্প কোনো জনবহুল এলাকায় হলে তা ঘরবাড়ি, রাস্তাঘাট, পানি, গ্যাস সরবরাহ ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে। ১৯৩৪ সালে বিহার প্রদেশে, ১৯৩৫ সালে বেলুচিস্তানের কোয়েটা শহরে যে ভূমিকম্প হয়েছিল তাতে বহু গ্রাম ও নগর বিলীন হওয়াসহ অসংখ্য লোকের প্রাণহানি হয়। সুতরাং বলা যায়, ভূমিকম্পের ভয়াবহতা শুধু ধ্বংসই বয়ে আনে না; বরং প্রচন্ড ভয়াবহতা দিয়ে যুগে যুগে আতঙ্কিত করে তুলেছে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-২ এর ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
