শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা-১ এর কারণ বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিভিন্ন প্রাকৃতিক কারণে অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান, ভূঅভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়। ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন এবং তাপ বিকিরণে ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা-ও ধাতু গলে তরল হয়। পরে ঐ গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান, কঠিন বা গভীর নয়। ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি করে। এ সুড়ঙ্গপথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ও ধুম্র প্রভৃতি প্রবলবেগে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তরভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ফলে ভূত্বক ফেটে তপ্ত আকারে প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয় এতে চাপের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটে। উপরিউল্লিখিত কারণেই উদ্দীপকে যুক্তরাষ্টের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্ন্যুাপাত হয়েছিলো।

HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা-১ এর কারণ বর্ণনা দাও।

উদ্দীপক

question image

উত্তর

পৃথিবীর উপরিভাগের অশ্মমণ্ডল কতগুলো খণ্ডে বিভক্ত। এই - খণ্ডগুলোকে পাত বলে। ভূঅভ্যন্তরে উত্তপ্ত লাভার পরিচলন স্রোতের প্রভাবে এই পাতগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যায়, কাছে আসে বা পাশাপাশি ঘর্ষণ করে চলাচল করে, তখন তাকে পাত সঞ্চালন বলে।

উত্তর

পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূত্বকে যে পরিবর্তন ঘটে তাকে ভূআলোড়ন বলে। ভূআলোড়নকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. আকস্মিক আলোড়ন ২. ধীর আলোড়ন

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিভিন্ন প্রাকৃতিক কারণে অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান, ভূঅভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়। ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন এবং তাপ বিকিরণে ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা-ও ধাতু গলে তরল হয়। পরে ঐ গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান, কঠিন বা গভীর নয়। ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি করে। এ সুড়ঙ্গপথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ও ধুম্র প্রভৃতি প্রবলবেগে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তরভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ফলে ভূত্বক ফেটে তপ্ত আকারে প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয় এতে চাপের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটে। উপরিউল্লিখিত কারণেই উদ্দীপকে যুক্তরাষ্টের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্ন্যুাপাত হয়েছিলো।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ হলো ভূমিকম্প। এটি একটি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ যার ফলাফল সুদূরপ্রসারী। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হলে কখনও কখনও তার মধ্য দিয়ে উষ্ণ পানি, কাদা প্রভৃতি বের হয়। চ্যুতির ফলে মধ্যবর্তী ভূভাগ বসে যাওয়ায় গ্রস্ত উপত্যকা এবং উঠে যাওয়ায় হর্স্ট পর্বতের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কখনও কখনও সমুদ্রতলের অনেক স্থান উপরে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। ১৮৯৯ সালে ভূমিকম্পে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে ৫০০ বর্গ কিমি. স্থান সমুদ্রগর্ভে ডুবে যায়। ভূমিকম্পের ফলেই সমুদ্রগর্ভ হতে হিমালয় পর্বত উত্থিত হয়েছে। নদনদীর গতির ওপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক। ভূমিকম্পের ফলে মাটি, বালু প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ভূমিকম্প কোনো জনবহুল এলাকায় হলে তা ঘরবাড়ি, রাস্তাঘাট, পানি, গ্যাস সরবরাহ ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে। ১৯৩৪ সালে বিহার প্রদেশে, ১৯৩৫ সালে বেলুচিস্তানের কোয়েটা শহরে যে ভূমিকম্প হয়েছিল তাতে বহু গ্রাম ও নগর বিলীন হওয়াসহ অসংখ্য লোকের প্রাণহানি হয়। সুতরাং বলা যায়, ভূমিকম্পের ভয়াবহতা শুধু ধ্বংসই বয়ে আনে না; বরং প্রচন্ড ভয়াবহতা দিয়ে যুগে যুগে আতঙ্কিত করে তুলেছে।
HSCGeography 1st PaperChapter 3 : ভূমিরুপ পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

টেলিভিশনে একটি প্রামাণ্য চিত্র দেখে সুপ্তি বুঝতে পারল, ভূমিরূপের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নেই। কিন্তু ঐ পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল যা খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে।

Rajshahi · 2017

ক
ভূ-আলোড়ন কাকে বলে?
খ
ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত শক্তিটির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও।
ঘ
উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।

ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূ-আলোড়ন কাকে বলে?

ভূ-আলোড়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিশুর বাড়ী সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায়। সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে, তার নিজ এলাকার সাথে এখানকার ভূ-প্রকৃতির ভিন্নতা রয়েছে।

Rajshahi · 2017

ক
মালভূমি কাকে বলে?
খ
ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।

ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মালভূমি কাকে বলে?

মালভূমি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
গিরিজনিক আলোড়ন কাকে বলে?
খ
জলযোজন ব্যাখ্যা কর।
গ
চিত্রের 'ক' অঞ্চলে বিচূর্ণীভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল- ব্যাখ্যা কর।
ঘ
চিত্রের 'ক' ও 'খ' স্থানের ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়ার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জলযোজন ব্যাখ্যা কর।

জলযোজন ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.গিরিজনিক আলোড়ন কাকে বলে?

গিরিজনিক আলোড়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূ-ভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত শক্তিটির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও।ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।ভূ-আলোড়ন কাকে বলে?উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।মালভূমি কাকে বলে?চিত্রের 'ক' ও 'খ' স্থানের ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়ার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।চিত্রের 'ক' অঞ্চলে বিচূর্ণীভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল- ব্যাখ্যা কর।জলযোজন ব্যাখ্যা কর।গিরিজনিক আলোড়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।