উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' প্রক্রিয়ার জন্য কোন প্রাণী সবচেয়ে বেশি দায়ী? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' চিত্রটি শিলার জৈবিক বিচূর্ণীভবন প্রক্রিয়াকে নির্দেশ করছে, যেখানে উদ্ভিদের মূল শিলাকে ফাটিয়ে দিচ্ছে। তবে প্রশ্নানুসারে প্রাণীর ভূমিকা বিশ্লেষণ করতে বললে বলা যায় যে, জৈবিক বিচূর্ণীভবনে মানুষ এবং বিভিন্ন মৃত্তিকাচারী প্রাণী (যেমন-কেঁচো, উইপোকা, ইঁদুর, খরগোশ) স্বচেয়ে বেশি দায়ী। জীবজন্তু এবং বিভিন্ন জৈব পদার্থের দ্বারা শিলা সর্বদা চূর্ণবিচূর্ণ হয়ে যে বিচূর্ণীভবন সংঘটিত হয় তাকে জৈবিক বিচূর্ণীভবন বলে। মানুষ নিজ প্রয়োজনে নানাভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটাচ্ছে। মানুষ গ্রাম, শহর, ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণকল্পে ভূত্বক প্রতিনিয়ত খন্ড-বিখণ্ড করছে। বিভিন্ন প্রকার জীবজন্তু বিশেষ করে ইঁদুর, কেঁচো, পিঁপড়া, কুকুর, উইপোকা, সজারু, কাঁকড়া প্রভৃতি প্রতিনিয়ত ভূত্বকের শিলাস্তর, খণ্ড-বিখণ্ড করছে। এসব প্রাণী মাটিতে গর্ত করে অভ্যন্তর হতে পৃথিবীর উপরে মাটি তোলে। ফলে জৈবিক বিচূর্ণীভবন সংঘটিত হচ্ছে। উদ্ভিদ মাটির মধ্যে শিকড় প্রবেশ করিয়ে, শিলাস্তরে বিভিন্ন প্রকার শেওলা জাতীয় উদ্ভিদ জন্মে এবং কখনো উদ্ভিদ দেহ পচে শিলাস্তর খণ্ডবিখণ্ড করে। ফলে ভূত্বকে জৈবিক বিচূর্ণীভবন সংঘটিত হয়। [চিত্র]
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' প্রক্রিয়ার জন্য কোন প্রাণী সবচেয়ে বেশি দায়ী?…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

