উদ্দীপকে 'ক' ভূমিরূপটি চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ভূমিরূপ বলতে অশ্বখুরাকৃতি হ্রদকে বোঝানো হয়েছে; যা প্লাবন সমভূমির একটি ভূমিরূপ। নিচে এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো- নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। মাঝে মাঝে সমভূমি অঞ্চলের কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো কোনো সময় এ বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি এসে পাড়ে। এরূপে পাশাপাশি অবস্থিত দুটি বাঁক পরস্পর সন্নিকটে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে একত্রে যুক্ত হয়ে পড়ে। তখন নদী সোজা পথে চলতে থাকে। আর ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বখুরাকৃতি হ্রদ বলা হয়। বাংলাদেশের পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীতে সঞ্চয়কার্যের দ্বারা সৃষ্ট এরূপ অনেক অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায়। [চিত্র]
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ভূমিরূপটি চিত্রসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
