দৃশ্যপট-ক ও দৃশ্যপট-খ এর মধ্যে কোনটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল গঠনে ভূমিকা রেখেছে, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট 'ক' নদীর ক্ষয়কারী রূপ এবং দৃশ্যপট, 'খ' নদীর সঞ্চয়কারী রূপকে নির্দেশ করে। বাংলাদেশের বিস্তীর্ণ নদীর নিম্নগতি বা সঞ্চয় কাজ ভূমিকা রেখেছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী হিমালয় থেকে প্রচুর পলি বহন করে আনে। দৃশ্যপট 'খ' অনুযায়ী, নদী যখন সমভূমিতে প্রবাহিত হয়, তখন এর গতিবেগ কমে যায়। ফলে নদী তার বয়ে আনা পলি, বালু ও কাদা সাগরের মোহনায় জমা করে এই বিস্তীর্ণ সমভূমি ও বদ্বীপ সৃষ্টি করেছে। বর্ষাকালে নদী যখন দুকূল চাপিয়ে উপচে পড়ে, তখন নদীর পলি দুই পাড়ে জমা হয়ে উর্বর প্লাবন সমভূমি গঠন করে। বাংলাদেশের অধিকাংশ কৃষিজমি এভাবেই তৈরি। নদীর গতিবেগ কমে যাওয়ার ফলে নদীর মাঝপথে পলি জমে চর সৃষ্টি হয়, যা বসতি স্থাপন ও চাষাবাদের জন্য ব্যবহৃত হচ্ছে। দৃশ্যপট 'ক' পার্বত্য অঞ্চলে ক্ষয় কার্যের মাধ্যমে ভূপ্রকৃতি পরিবর্তন করে, কিন্তু বাংলাদেশের মতো সমতল ভূখণ্ড গঠনে এর প্রত্যক্ষ ভূমিকা কম। মূলত দৃশ্যপট 'খ' এর পলি সঞ্চয়ন প্রক্রিয়াই বাংলাদেশকে একটি উর্বর পলি গঠিত সমভূমি হিসেবে গড়ে তুলেছে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
দৃশ্যপট-ক ও দৃশ্যপট-খ এর মধ্যে কোনটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল গঠন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
