বিচূর্ণীভবন বলতে কী বোঝায়?
উত্তর: বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান (যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ) এবং জৈবনিক ক্রিয়াকলাপের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয় অথবা রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তখন সেই প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে। বিচূর্ণীভবনের মূল বৈশিষ্ট্য হলো শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে ওই স্থানেই পড়ে থাকে, তা কোনো মাধ্যমে স্থানান্তরিক হয় না। এটি মূলত তিন প্রকার- যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক বিচূর্ণীভবন।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
বিচূর্ণীভবন বলতে কী বোঝায়?
উত্তর
