নগ্নীভবন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন যখন একত্রে কাজ করে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর অপসারিত করে এবং নিচের শিলাস্তরকে উন্মুক্ত করে দেয়, তখন সেই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। প্রথমে বিচূর্ণীভবনের ফলে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়। এরপর ক্ষয়ীভবনের মাধ্যমে সেই চূর্ণগুলো অন্যত্র সরে যায়। এর ফলে পাহাড় বা উচ্চভূমির উচ্চতা হ্রাস পায় এবং মাটির নিচের ভেতরের শিলাস্তর বাইরে বেরিয়ে আসে বা নগ্ন হয়ে পড়ে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
নগ্নীভবন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
