ছকে ইঙ্গিতকৃত 'ক' বিচূর্ণীভবনের বর্ণনা দাও।
উত্তর: ছকের 'ক' চিহ্নিত বিচূর্ণীভবনটি হলো যান্ত্রিক বিচূর্ণীভবন। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন- উত্তাপ, তুষার, বৃষ্টিপাত ইত্যাদির প্রভাবে শিলা যখন যান্ত্রিকভাবে ভেঙে যায় কিন্তু শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে না, তাকে যান্ত্রিক বিচূর্ণীভবন বলে। দিনের বেলা সৌর উত্তাপে শিলা প্রসারিত হয় এবং রাতে ঠান্ডায় সংকুচিত হয়। বারবার এই প্রসারণ ও সংকোচনের ফলে শিলাস্তরে ফাটল ঘটে এবং তা ভেঙে যায়। শিলার ফাটলে পানি জমে বরফ হলে তার আয়তন বেড়ে যায়, যা ফাটলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে শিলাকে ফাটিয়ে দেয়। বড় শিলা ছোট ছোট খন্ডে পরিণত হয়, যাকে 'মুদ্রাকৃতি বিসরণ বা 'পিন্ড বিসরণ' বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
ছকে ইঙ্গিতকৃত 'ক' বিচূর্ণীভবনের বর্ণনা দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
