দ্রব্যমূল্যের উপর বন্যার প্রভাব কালীন সারির কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দ্রব্যমূল্যের উপর বন্যার প্রভাব কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে। ব্যাখ্যা: কালীন সারির চলকের মান এমন কিছু কারণ দ্বারা প্রভাবিত হয় যা কোনো নিয়মের মধ্যে পরিলক্ষিত হয় না, তাই অনিয়মিত উঠানামা বা ভেদ। অর্থাৎ, আকস্মিক কোনো কারণ দ্বারা কালীন সারির মানের পরিবর্তন সাধিত হলে, তাকে অনিয়মিত উঠানামা বলে। যেমন- বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা (হরতাল ও ধর্মঘট), যুদ্ধবিগ্রহ ইত্যাদির প্রভাবে কালীন সারির চলকের মানের যে আকস্মিক পরিবর্তন ঘটে তা-ই অনিয়মিত উঠানামা। অতএব, দ্রব্যমূল্যের উপর বন্যার প্রভাব কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 7: কালীন সারি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 7: কালীন সারি · সৃজনশীল
দ্রব্যমূল্যের উপর বন্যার প্রভাব কালীন সারির কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর


