কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে?
ক. পালমোনারি
খ. করোনারি
গ. সাব-ক্লেভিয়ান
ঘ. বৃক্কীয়
উত্তর: করোনারি
ব্যাখ্যা: সঠিক উত্তর : b) করোনারি তথ্য বিশ্লেষণ: হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করলেও এর নিজস্ব পেশি বা প্রাচীরে পুষ্টি ও অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহের জন্য নিজস্ব রক্তনালির প্রয়োজন হয়। মহাধমনী (Aorta) থেকে সৃষ্ট করোনারি ধমনী (Coronary artery) হৃৎপিণ্ডের প্রাচীরে এই বিশুদ্ধ রক্ত সরবরাহ করে। অন্যদিকে, পালমোনারি ধমনী ফুসফুসে দূষিত রক্ত বহন করে, সাব-ক্লেভিয়ান ধমনী কাঁধ ও বাহুতে রক্ত পরিবহন করে এবং বৃক্কীয় ধমনী বৃক্কে বা কিডনিতে রক্ত সরবরাহ করে।
Admission এ ইউনিট University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · এ ইউনিট · University papers · MCQ