পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?
ক. সংযুক্ত
খ. সমপার্শ্বীয়
গ. অরীয়
ঘ. কেন্দ্রিক
উত্তর: অরীয়
ব্যাখ্যা: সঠিক উত্তর : c) অরীয় তথ্য বিশ্লেষণ: পুষ্পক উদ্ভিদের (একবীজপত্রী ও দ্বিবীজপত্রী) মূলে অরীয় বা রেডিয়াল (Radial) ভাস্কুলার বান্ডল দেখা যায়। এ ধরনের বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একত্রে যুক্ত না থেকে পৃথক গুচ্ছ হিসেবে অবস্থান করে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পর্যায়ক্রমে সজ্জিত থাকে। অন্যদিকে, সংযুক্ত ও সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সাধারণত উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। মুক্ত সমপার্শ্বীয়: দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। বদ্ধ সমপার্শ্বীয়: একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। অরীয়: পুষ্পক উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল
Admission এ ইউনিট University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · এ ইউনিট · University papers · MCQ