উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের এ মন্তব্যটি যথার্থ। অধিকার হলো ব্যক্তির সেই ক্ষমতা যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক সমর্থিত ও স্বীকৃত। অধ্যাপক লাস্কি বলেছেন - অধিকার হচ্ছে সমাজজীবনের শেষ অবস্থা যা ব্যতীত মানুষ তার ব্যক্তিত্ব পরিপূর্ণরূপে বিকাশ করতে সক্ষম হয় না। সুতরাং অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। একটি রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে।উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের এমন বক্তব্যের নাগরিকের সমান অধিকার বা সাম্যের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রের সকলের সমান অধিকার স্বীকৃত। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ধনী-গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে এবং এটি সংবিধান দ্বারা স্বীকৃত হয়। এর মাধ্যমে একটি রাষ্ট্রে সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পায় যা গণতন্ত্রকে সুদৃঢ় করে। এর অধিকার প্রতিষ্ঠা পেলে ব্যক্তির ব্যক্তিত্ব যেমন বিকাশিত হয় তেমনি সকলেই রাষ্ট্রের উন্নয়নের অবদান রাখতে পারবে। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, একটি রাষ্ট্রে বসবাসকারী সকলেরই রয়েছে সমান অধিকার। উদ্দীপকে উপজেলা নির্বাচন কর্মকর্তার এরুপ মন্তব্যে সাম্যেরই প্রকাশ পায়।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর