“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।
উত্তর: সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত গভীর । সমাজে ও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে প্রকৃত স্বাধীনতা ভোগ করা যায় না। সাম্যের মূল চেতনা হলো সকল মানুষ সমান। সাম্য স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হলো সাম্য। অন্যদিকে গণতন্ত্রের উৎস সাম্য সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে মানুষে মানুষে বৈষম্য কমিয়ে এক ধরনের মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। তাই সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন ।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।
উত্তর