শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'ক' কোন মূল্যবোধে উজ্জীবিত? তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে । গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এসব মূল্যবোধের আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তি নির্বাচনে জয়-পরাজয়কে মেনে নেয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দেয়। উদ্দীপকে লক্ষ করা যায়, নির্বাচনের প্রার্থী 'ক' জনসভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় মেনে নেওয়ার কথা বলেন। এমন কি তিনি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ গ্রহণ করার কথাও বলেন। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা তার লক্ষ্য বলেও তিনি জানান। নির্বাচনের প্রার্থী 'ক' এর এরূপ মনোভাব গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত।

HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'ক' কোন মূল্যবোধে উজ্জীবিত? তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

নির্বাচনের 'ক' প্রার্থী বিশাল জনসভায় বলেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় নির্ধারিত হবে। আপনাদের ভোটেই নির্ধারিত হবে আমি জয়ী হবো, না পরাজিত হবো। জয়-পরাজয় যাই হোক তা আমি মেনে নেব। এমন কি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ আমি গ্রহণ করতে প্রস্তুত। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠাই আমার।

Comilla · 2019

উত্তর

ই-গভর্নেন্সের দু'টি বৈশিষ্ট্য হলো— ১. ই-গভর্নেন্স প্রযুক্তি নির্ভর এবং ২. এটি স্বচ্ছতা নিশ্চিত করে।

উত্তর

রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থাকাকে রাজনৈতিক সাম্য বলে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক সাম্যের মাধ্যমে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিত্বের সঠিক বিকাশ সাধন ও রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার, মতামত প্রকাশের অধিকার, চাকরি লাভের অধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের উদাহরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে । গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এসব মূল্যবোধের আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তি নির্বাচনে জয়-পরাজয়কে মেনে নেয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দেয়। উদ্দীপকে লক্ষ করা যায়, নির্বাচনের প্রার্থী 'ক' জনসভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় মেনে নেওয়ার কথা বলেন। এমন কি তিনি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ গ্রহণ করার কথাও বলেন। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা তার লক্ষ্য বলেও তিনি জানান। নির্বাচনের প্রার্থী 'ক' এর এরূপ মনোভাব গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধ ' অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে আমি মনে করি। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রীয় ও সমাজজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। আর গণতান্ত্রিক মূল্যবোধ একটি রাষ্ট্রে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিত্তি গড়ে দেয়। রাষ্ট্রের নাগরিকদের মাঝে সমতা প্রতিষ্ঠা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্যতম চাওয়া। ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সব নাগরিকই সমান অধিকার উপভোগ করবে এটা গণতান্ত্রিক মূল্যবোধেরও অন্যতম মৌলিক ভিত্তি। গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। ফলে গণতন্ত্র সুসংহত হয় । গণতান্ত্রিক মূল্যবোধের ঐক্যবোধের শিক্ষা শাসনব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। আর শাসনব্যবস্থার স্থিতিশীলতা গণতন্ত্রকে সুদৃঢ় করে। সর্বোপরি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করে তোলে। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের বিকাশ ও কল্যাণকর রাষ্ট্রীয় ব্যবস্থা 'প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ আদর্শিক দিক নির্দেশনা প্রদান করে। তাই নাগরিকের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব অনস্বীকার্য।
HSCCivics 1st PaperChapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছক-১ ছক-২ বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক ও মানসিক আচরণকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ও সুস্পষ্ট অনির্দিষ্ট ও অস্পষ্ট সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত

সিলেট সরকারি কলেজ · 2024

ক
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?
খ
“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।
গ
ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ
সুশাসন প্রতিষ্ঠায় ছক-১ ও ছক-২-এর ভূমিকা তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।

“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?

সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: দক্ষিণ আফ্রিকায় একসময় এখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিলেন। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের জন্য আলাদা আইন ছিল। ঘটনা-২: রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘণ্টা কাজ করেন। কিন্তু দিন শেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন, পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

সিলেট সরকারি কলেজ · 2024

ক
"Law is the Passionless reason - উক্তিটি কার?
খ
“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, উদ্দীপকের ঘটনা-২-এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনের সাম্য থেকে বঞ্চিত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।

“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."Law is the Passionless reason - উক্তিটি কার?

"Law is the Passionless reason - উক্তিটি কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীনতার সবচেয়ে পুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও লালবাতি জ্বলার কারণে একটি গাড়িকে থামিয়ে দেন। গাড়িটি একজন বিচারপতির জানতে পেরে তিনি ঘাবড়ে যান। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাননীয় বিচারপতি কাছে ডেকে নিয়োম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। প্রশ্নঃ মাননীয় বিচারপতির কর্মকান্ডের ফলে সমাজে- i. আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ii. অপ্রত্যাশিত সুবিধার অবসান ঘটবে iii. দায়িত্ববোধ জাগ্রত হবে নিচের কোনটি সঠিক?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও লালবাতি জ্বলার কারণে একটি গাড়িকে থামিয়ে দেন। গাড়িটি একজন বিচারপতির জানতে পেরে তিনি ঘাবড়ে যান। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাননীয় বিচারপতি কাছে ডেকে নিয়োম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। প্রশ্নঃ উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টি লক্ষণীয়?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুশাসন প্রতিষ্ঠায় ছক-১ ও ছক-২-এর ভূমিকা তুমি কীভাবে মূল্যায়ন করবে?ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?তুমি কি মনে কর, উদ্দীপকের ঘটনা-২-এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনউদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।"Law is the Passionless reason - উক্তিটি কার?স্বাধীনতার সবচেয়ে পুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাসউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাসঅধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।