উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে যে পরিবর্তন আনয়ন করবে তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগ্রামী নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রে বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল উদ্দেশ্য। তাই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সুযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। কেননা দক্ষ নেতৃত্বই সমাজ ও দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বকে এর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা যায়। তারা নিজেদের রাষ্ট্রে বিদ্যমান বর্ণবৈষম্যের অবসান ঘটাতে সফল হয়েছেন। এ ধরনের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের আরও নানামুখী পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে । রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কাজ হলো রাষ্ট্রীয় নীতি স্থির করা। সংশ্লিষ্ট সংগ্রামী নেতারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে দেশের জন্য মঙ্গলজনক নীতি গ্রহণ করতে পারবেন। রাষ্ট্রীয় নীতি প্রণয়নে কোন কোন বিষয় প্রাধান্য পাবে সে সিদ্ধান্ত তারাই নেবেন। অভিজ্ঞ রাজনৈতিক নেতারা দূরদর্শী বক্তব্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তুলবেন। সংখ্যাগরিষ্ঠের মতকে মেনে নেওয়া, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ইত্যাদি আদর্শ প্রচারের মাধ্যমে নেতারা সমাজ ও দেশে গণতান্ত্রিক চেতনার বিস্তার ঘটাতে পারবেন। সুযোগ্য, সম্মোহনী ক্ষমতাসম্পন্ন নেতারা বক্তব্য-বিবৃতি এবং প্রচার-প্রচারণার মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে সক্ষম হবেন। উল্লিখিত আলেচনার ভিত্তিতে তাই বলা যায়, উদ্দীপকের নেতাদের মতো দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে যে পরিবর্তন আনয়ন …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর