শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে। ব্যক্তির যেসব গুণ, আচার-আচরণ ও কর্মকাণ্ড সমাজজীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে শৃঙ্খলা স্থাপন করে, ব্যক্তির সেসব আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক ঐক্য ও শান্তি-শৃঙ্খলার চাবিকাঠি। সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে। সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদানগুলো হলো শৃঙ্খলাবোধ, সততা, সৌজন্যবোধ, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, সহনশীলতা ইত্যাদি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জানা যায়, ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যাতিক্রমধর্মী দোকান চালু হয়েছে। দোকানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না । ছাত্র-ছাত্রীরা পছন্দমত জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্যে। যেহেতু সততা সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি এবং ছাত্র-ছাত্রীদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই উদ্দীপকের বিষয়টির মূল উদ্দেশ্যে, সেহেতু বলা যায় উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে।

HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যতিক্রমধর্মী দোকান দেখা যায়। দোকানটিতে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না। ছাত্র-ছাত্রীরা পছন্দমতো জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায় । ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

Dhaka · 2019

উত্তর

'পুর' শব্দের অর্থ হলো 'নগর'।

উত্তর

স্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যে, কোনো কর্মকাণ্ড কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। এককথায় স্বচ্ছতা, হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই স্বচ্ছতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকার তাদের কর্মকাণ্ড, নীতিমালা ও সিদ্ধান্ত জনগণকে অবহিত করতে পারবে।

উত্তর

উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে। ব্যক্তির যেসব গুণ, আচার-আচরণ ও কর্মকাণ্ড সমাজজীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে শৃঙ্খলা স্থাপন করে, ব্যক্তির সেসব আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক ঐক্য ও শান্তি-শৃঙ্খলার চাবিকাঠি। সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে। সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদানগুলো হলো শৃঙ্খলাবোধ, সততা, সৌজন্যবোধ, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, সহনশীলতা ইত্যাদি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জানা যায়, ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যাতিক্রমধর্মী দোকান চালু হয়েছে। দোকানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না । ছাত্র-ছাত্রীরা পছন্দমত জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্যে। যেহেতু সততা সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি এবং ছাত্র-ছাত্রীদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই উদ্দীপকের বিষয়টির মূল উদ্দেশ্যে, সেহেতু বলা যায় উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে।

উত্তর

সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত — উক্তিটি যথার্থ। উদ্দীপকে সামাজিক মূল্যবোধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ তত বেশি উন্নত ও প্রগতিশীল। সামাজিক মূল্যবোধ ব্যতীত ব্যক্তিসত্তার বিকাশ সাধন সম্ভব নয়। ব্যক্তিজীবনের পরিপূর্ণতার জন্য সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সামাজিক মূল্যবোধ রাষ্ট্রীয় আইনের মতো শক্তিশালী। যেমন- ব্রিটেনে সামাজিক রীতি-নীতি, প্রথা রাষ্ট্রীয় আইনের ন্যায় মান্য করা হয়। সেখানে সামাজিক নীতিমালার উপর ভিত্তি করে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা পরিচালিত হয়। সামাজিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই গড়ে উঠে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সামাজিক মূল্যবোধ নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের প্রেরণা যোগায়। সামাজিক মূল্যবোধ দেশকে ভালোবাসতে, নাগরিক চেতনা বৃদ্ধিতে এবং মানুষকে সচ্চরিত্রবান হতে শিক্ষা দেয় ৷ তাই সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত হয়। পরিশেষে বলা যায়, সামাজিক মূল্যবোধ একটি জাতির উন্নতির মাপকাঠি। তাই যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত হবে, সে সমাজও তত বেশি উন্নত ও প্রগতিশীল হবে।
HSCCivics 1st PaperChapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছক-১ ছক-২ বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক ও মানসিক আচরণকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ও সুস্পষ্ট অনির্দিষ্ট ও অস্পষ্ট সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত

সিলেট সরকারি কলেজ · 2024

ক
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?
খ
“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।
গ
ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ
সুশাসন প্রতিষ্ঠায় ছক-১ ও ছক-২-এর ভূমিকা তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।

“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?

সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: দক্ষিণ আফ্রিকায় একসময় এখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিলেন। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের জন্য আলাদা আইন ছিল। ঘটনা-২: রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘণ্টা কাজ করেন। কিন্তু দিন শেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন, পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

সিলেট সরকারি কলেজ · 2024

ক
"Law is the Passionless reason - উক্তিটি কার?
খ
“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, উদ্দীপকের ঘটনা-২-এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনের সাম্য থেকে বঞ্চিত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।

“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."Law is the Passionless reason - উক্তিটি কার?

"Law is the Passionless reason - উক্তিটি কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীনতার সবচেয়ে পুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও লালবাতি জ্বলার কারণে একটি গাড়িকে থামিয়ে দেন। গাড়িটি একজন বিচারপতির জানতে পেরে তিনি ঘাবড়ে যান। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাননীয় বিচারপতি কাছে ডেকে নিয়োম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। প্রশ্নঃ মাননীয় বিচারপতির কর্মকান্ডের ফলে সমাজে- i. আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ii. অপ্রত্যাশিত সুবিধার অবসান ঘটবে iii. দায়িত্ববোধ জাগ্রত হবে নিচের কোনটি সঠিক?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও লালবাতি জ্বলার কারণে একটি গাড়িকে থামিয়ে দেন। গাড়িটি একজন বিচারপতির জানতে পেরে তিনি ঘাবড়ে যান। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাননীয় বিচারপতি কাছে ডেকে নিয়োম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। প্রশ্নঃ উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টি লক্ষণীয়?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?

সিলেট সরকারি কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুশাসন প্রতিষ্ঠায় ছক-১ ও ছক-২-এর ভূমিকা তুমি কীভাবে মূল্যায়ন করবে?ছক-১ ও ছক-২-এর মধ্যে কোন সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।“সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন”- ব্যাখ্যা করো।সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?তুমি কি মনে কর, উদ্দীপকের ঘটনা-২-এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনউদ্দীপকের ঘটনা-১-এ উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ“নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়”— উক্তিটি ব্যাখ্যা করো।"Law is the Passionless reason - উক্তিটি কার?স্বাধীনতার সবচেয়ে পুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাসউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজায় দায়িত্ব পালনরত একজন ট্রাফির পুলিশ রাসঅধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর। | Prosthuti