সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
উত্তর: সুশাসন জনগণের অংশগ্রহণভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলে। আর জনগণের অংশগ্রহণভিত্তিক এবং জবাবদিহিমূলক শাসনই হলো গণতন্ত্র। রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সমান সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। আর এই বিষয়গুলো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থারই বৈশিষ্ট্য। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে গণতন্ত্রের অনুকূল পরিবেশও সৃষ্টি হয়। এ কারণেই বলা হয় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
HSC Civics 1st Paper Chapter 2 : সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 2 : সুশাসন · সৃজনশীল
সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
উত্তর