উদ্দীপকে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, তা রাজনৈতিক স্বাধীনতাকে কীভাবে অর্থবহ করে তোলে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার অধিকারকে বোঝায়, যেমন- ভোটাধিকার লাভ, নির্বাচনে প্রার্থী হওয়া বা সরকারের সমালোচনা করা। অন্যদিকে, অর্থনৈতিক স্বাধীনতা হলো অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি এবং জীবিকা নির্বাহের নিশ্চয়তা। রাজনৈতিক স্বাধীনতা তখনই কার্যকর হয় যখন নাগরিকের অর্থনৈতিক ভিত্তি মজবুত থাকে। উদ্দীপকের রাষ্ট্রে কর্মসংস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ফলে নাগরিকদের মধ্যে আত্মমর্যাদা ও মানবিক গুণাবলি বিকশিত হয়েছে। এই অর্থনৈতিক সচ্ছলতা তাদের রাজনৈতিক বিষয়ে সচেতন হতে সাহায্য করে। একজন অভাবী বা ক্ষুধার্ত মানুষের কাছে রাজনৈতিক অধিকারের চেয়ে অন্নের সংস্থান বড় হয়ে দাড়ায়। অর্থনৈতিকভাবে পরাধীন থাকলে নাগরিকরা অনেক সময় প্রলোভনে পড়ে বা চাপের মুখে ভুল প্রতিনিধি নির্বাচন করে, যা রাজনৈতিক স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। অর্থনৈতিকভাবে সচ্ছল নাগরিকই নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং রাষ্ট্রের শাসনকার্যে গঠনমূলক ভূমিকা রাখতে পারেন। সুতরাং, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হওয়ার মাধ্যমেই রাজনৈতিক স্বাধীনতা প্রকৃত অর্থে সার্থক ও ফলপ্রসূ হয়ে ওঠে।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, তা রাজনৈতিক স্বাধীনতাকে কীভাব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর