শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রহিম সাহেবের পরিকল্পনা কোন ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহায়ক? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রহিম সাহেবের পরিকল্পনা ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। ই-গভর্নেন্স বলতে এমন একটি শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ তাৎক্ষণিকভাবে পেতে পারে। এ ধরনের শাসন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ই-গভর্নেন্স সরকারের স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। বর্তমান যুগে জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে চায়। সরকারও চায় অল্প সময়ে অধিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে। তাই বর্তমান বিশ্বের সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। কেননা এখনকার যুগে ই-গভর্নেন্স ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় ৷ উদ্দীপকে দেখা যায়, রহিম সাহেব নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিডিয়া কর্মীরা জানতে চাইলে তিনি রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে ই-গভর্নেন্স চালু করা, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা, সরকারি অফিস আদালত, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানে ই-সেবা চালু করা তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন। তাই বলা যায়, রহিম সাহেবের পরিকল্পনা ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

HSC Civics 1st Paper Chapter 2 : সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 2 : সুশাসন · সৃজনশীল

উদ্দীপকের রহিম সাহেবের পরিকল্পনা কোন ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ক…

উদ্দীপক

রহিম সাহেব নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিডিয়া কর্মীরা জানতে চাইলে তিনি রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে ই-গভর্নেন্স চালু করা, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা, সরকারি অফিস আদালত, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানে ই-সেবা চালু করা তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

উত্তর

সরকারি তথ্য ও সেবা ইন্টারনেটের মাধ্যমে জনগণের কাছে পৌছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স (Electronic Governance)।

উত্তর

রাজনৈতিক দল (Political Party) হলো কোনো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও দেশ পরিচালনার চেষ্টা করে। সাধারণত রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, সরকার গঠন ও পরিচালনা, নিজেদের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, সব নাগরিকের কল্যাণের জন্য কাজ করা। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। তাই রাজনৈতিক দলই হলো এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ।

উত্তর

উদ্দীপকের রহিম সাহেবের পরিকল্পনা ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। ই-গভর্নেন্স বলতে এমন একটি শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ তাৎক্ষণিকভাবে পেতে পারে। এ ধরনের শাসন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ই-গভর্নেন্স সরকারের স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। বর্তমান যুগে জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে চায়। সরকারও চায় অল্প সময়ে অধিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে। তাই বর্তমান বিশ্বের সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। কেননা এখনকার যুগে ই-গভর্নেন্স ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় ৷ উদ্দীপকে দেখা যায়, রহিম সাহেব নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিডিয়া কর্মীরা জানতে চাইলে তিনি রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে ই-গভর্নেন্স চালু করা, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা, সরকারি অফিস আদালত, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানে ই-সেবা চালু করা তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন। তাই বলা যায়, রহিম সাহেবের পরিকল্পনা ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

উত্তর

রহিম সাহেবের পরিকল্পনা হলো রাষ্ট্রে ই-গভর্নেন্স বাস্তবায়ন। আর উক্ত পরিকল্পনা অর্থাৎ ই-গভর্নেন্স বাস্তবায়ন হলে সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আধুনিক কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের জীবযাত্রার মান উন্নয়নে সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়ন জরুরি। এছাড়া উন্নয়নের জন্য সরকার ও জনগণের মধ্যে যোগাযোগকে সহজতর করা প্রয়োজন। ই-গভর্নেন্স এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে। ই- গভর্নেন্স এর ফলে সরকারের সাথে নাগরিকের (G2C), নাগরিকের সাথে সরকারের (C2G) এবং সরকারের সাথে ব্যবসায়ীদের (G2B) তথ্যের প্রবাহ ও সম্পর্ক স্থাপন সহজ হবে। আবার জনগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ, পরিবহন, ডাক, চিকিৎসা, শিক্ষা, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সরকারি সেবা সহজেই পাবে। তাছাড়া ই-টেন্ডার, ই-লাইসেন্স প্রক্রিয়ার কারণে সরকারি কাজের ঠিকাদারি ও ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতাও নিশ্চিত হবে। ফলে জনগণের সার্বিক জীবনমান উন্নত হবে। এসব কারণে সরকার ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এটি সুশাসনের জন্য সহায়ক। ই-গভর্নেন্স বাস্তবায়িত হলে সরকারের দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সময় বাঁচবে, জনগণের ব্যাপক অংশগ্রহণ বাড়বে, মানবসম্পদের উন্নয়ন হবে এবং সর্বোপরি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে। ফলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। পরিশেষে বলা যায়, কোনো রাষ্ট্র ও সমাজে যদি ই-গভর্নেন্সের ব্যাপক প্রচলন নিশ্চিত করা যায় তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
HSCCivics 1st PaperChapter 2 : সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের নাগরিক মি, দুর্জয় যুক্তরাষ্ট্রে বাস করে। সেখানে তিনি এই দেশের লোকজন নিয়ে জাতীয় দিবসসমূহ যেমন- শহিদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি উদ্যাপন করেন। এছাড়া বাংলা নববর্ষ ও বসন্তবরণ উৎসব উদ্যাপন করেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

জাতীয়তা কী?
ভাবগত বা মানসিক ঐক্য বলতে কী বোঝায়?
দীপকে মি. দুর্জয়ের মধ্যে কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখা কর।
উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ভাবগত বা মানসিক ঐক্য বলতে কী বোঝায়?

ভাবগত বা মানসিক ঐক্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জাতীয়তা কী?

জাতীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রটিতে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকার কারণে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার মাথাচাড়া দিয়ে উঠেছে।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026

প্রজাতন্ত্র কী?
বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রটিতে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত 'ক' নামক রাষ্ট্রটিতে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রজাতন্ত্র কী?

প্রজাতন্ত্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. ডন তার বাংলাদেশি বন্ধুর সাথে ইংল্যান্ড থেকে বেড়াতে আসেন। এখানে এসে তিনি সামাজিক জীবনে ব্যাপক বিশৃঙ্খলা দেখতে পান। রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, নির্মাণ সামগ্রী রাস্তায় স্তুপ করে রেখে কাজ চালিয়ে যাওয়া এবং রাস্তার পাশে ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থা জনজীবনে দুর্ভোগ নিয়ে আসে এসব দেখে তিনি হতাশ হন। এখানকার শাসন ব্যবস্থাতেও তিনি কোনো পরিচ্ছন্নতা খুঁজে পাননি।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
স্বচ্ছতা কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা করো।
সুশাসনের পথে সমস্যাগুলো কী কী? বর্ণনা করো।
উদ্দীপকের ভিত্তিতে তুমি কি মনে কর যে, বাংলাদেশকে একটি সুশাসনের দেশ বলা চলে?- উক্তিটি যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.স্বচ্ছতা কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা করো।

স্বচ্ছতা কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।