উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত বিষয়টি নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক (?) স্থানে ইঙ্গিতপূর্ণ বিষয়টি তথা আইন নাগরিকের স্বাধীনতা রক্ষায় অন্যতম ভূমিকা পালন করে- মন্তব্যটি যথার্থ। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে আইন তৈরি হয়ে থাকে। দেশে প্রচলিত আইন আছে বিধায় আমরা স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারি না। কারণ আইন প্রণীত হয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মানুষ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য। কারণ আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লিখিত মৌলিক। অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। এ প্রসঙ্গে জন লক যথার্থই বলেছেন, "যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না।” আইন নাগরিক স্বাধীনতাকে রক্ষা করে। কেননা আইনের উপস্থিতি ছাড়া রাষ্ট্রে যদি শুধু ক্ষমতাসীনদের শাসন প্রতিষ্ঠা পেত তবে তারা যা খুশি ইচ্ছা করতে পারত। অপেক্ষাকৃত দুর্বলরা তাদের স্বেচ্ছাচারিতার শিকার হতো। কিন্তু দেশে প্রচলিত আইন থাকায় কোনো ব্যক্তি কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। সকলেই সকলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে। এ কারণে আইনের উপস্থিতি সর্বোচ্চ নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে থাকে। তাই আইন নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত বিষয়টি নাগরিক স্বাধীনতার অন্যতম রক্…
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর