জনাব শিবলীর মধ্যে সামাজিক মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শিবলী মূল্যবোধসম্পন্ন মানুষ- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে উদ্দীপক অনুযায়ী তার মধ্যে সামাজিক মূল্যবোধের কয়েকটি উপাদান অনুপস্থিত। উদ্দীপক বিচারে জনাব শিবলীর মধ্যে শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা, শ্রমের মর্যাদা ইত্যাদি সামাজিক মূল্যবোধের উপাদানসমূহ ফুটে উঠেছে। এসব উপাদানসমূহ ব্যতীত সামাজিক মূল্যবোধের কয়েকটি উপাদান তার মধ্যে অনুপস্থিত আছে। যেমন- শিষ্টাচার: শিষ্টাচার হলো ব্যক্তি শালীনতা ও বিনয়ের মাধ্যমে কোনো বিষয় অন্যের কাছে উপস্থাপন করে। এ ধরনের শিষ্টাচারসম্পন্ন মানুষ পরিবেশ সতর্ক হয়ে তার আচরণ প্রকাশ করে অন্যের মন জয় করতে পারে। এটি এক ধরনের ভদ্রতা। সততা: সততা সামাজিক মূল্যবোধের বিশেষ আদর্শ ও নৈতিকতায় ভূষিত করে। এই গুণ সমাজে মানুষের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। সৌজন্যবোধ: সৌজন্যবোধ হলো মানুষকে মানুষ মনে করে যার যা প্রাপ্য তা পরিশোধ করা। কেউ আমার জন্য কিছু করলে তাকে ধন্যবাদ জানানো সৌজন্যবোধের মধ্যে পড়ে। সহনশীলতা: সহনশীলতার মাধ্যমে ব্যক্তির অন্যের অনভূতি, অভ্যাস, মতামতকে সহজে শ্রদ্ধা করতে শেখায়। এর মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়। উপর্যুক্ত উপাদান ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়িয়ে দেয়।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
জনাব শিবলীর মধ্যে সামাজিক মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? ব্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর