“তুমি কি মনে কর, উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি স্বাধীনতার প্রধানত রক্ষাকবচ”- বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি তথা আইন স্বাধীনতার প্রধান রক্ষাকবচ। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে আইন তৈরি হয়ে থাকে। আর তাই আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয়। দেশে প্রচলিত আইন আছে বিধায় আমরা স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারি না। কারণ আইন প্রণীত হয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মানুষ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য আইন প্রণয়ন করা হয়েছে। কারণ আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। জন লক যথার্থই বলেছেন, "যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না।" উদ্দীপকে (?) চিহ্নিত বিষয়টি দ্বারা আইনের প্রতিই ইঙ্গিত করে। আর এ আইন নাগরিক স্বাধীনতাকে রক্ষা করে। কেননা আইনের উপস্থিতি ছাড়া রাষ্ট্রে যদি শুধু ক্ষমতাসীনদের শাসন প্রতিষ্ঠা পেত তবে তারা যা খুশি ইচ্ছা করতে পারত। অপেক্ষাকৃত দুর্বলরা তাদের স্বেচ্ছাচারিতার শিকার হতো। কিন্তু দেশে প্রচলিত আইন থাকায় কোনো ব্যক্তি কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। সকলেই সকলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে। এ কারণে বলা যায়, আইনের উপস্থিতি সর্বোচ্চ নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে থাকে।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
“তুমি কি মনে কর, উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি স্বাধীনতার প্রধানত রক…
উদ্দীপক

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর