উদ্দীপকে সাম্যের কোন প্রকার সাম্যের প্রতি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'রাজনৈতিক সাম্য' বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। কেননা, সমাজে বা রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মানুষ জন্ম থেকেই স্বাধীন ও সমঅধিকার সম্পন্ন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে রাজনৈতিক সাম্য বলা হয়। রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে -অংশগ্রহণ ও সরকারের সমালোচনা করার প্রভৃতি অধিকারকে বোঝায়। আইন ও রাষ্ট্রের চোখে সুস্থ ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন প্রত্যেকেই সমান রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা রাজনৈতিক সাম্যের পরিচায়ক হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক সাম্য হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি। উদ্দীপকে মি, রবিন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন বাক্তি। শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি লাভ করেন। ভোটাধিকার প্রয়োগ ও সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে তিনি সুচারুরূপে নাগরিক দায়িত্ব পালন করেন। তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, উদ্দীপকে মি. রবিনের এসব অধিকার ভোগের মাধ্যমে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকে সাম্যের কোন প্রকার সাম্যের প্রতি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর