উদ্দীপকে উল্লিখিত 'একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে।' উক্তিটি কীসের পরিচয় বহন করে? বিশ্লেষণ করো।
উত্তর: একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে। উদ্দীপকের এ উক্তিটি জাতীয়তার পরিচয় বহন করে। জাতীয়তা হচ্ছে একটি মানসিক ধারণা, চেতনা, মনন ও চিন্তার এক অবস্থা যা কোনো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে। অন্যভাবে বলা যায় জাতীয়তা একটি মানসিক ধারণা বা মানসিক ঐক্যানুভূতি। যখন কোনো জনসমষ্টি একই ভৌগোলিক সীমানায় বসবাস করে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের যেমন: ভাষা, কৃষ্টি, সভ্যতা, আচার, ব্যবহার প্রভৃতির মিল থাকার কারণে নিজেদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই তারা নিজেদেরকে এক করে ভাবে। উদ্দীপকে বলা হয়েছে, ভারতবর্ষের একটি জাতির জনগোষ্ঠীর মধ্যে আচার-আচরণগত ও রাজনৈতিক চেতনায় সাদৃশ্য রয়েছে। তাই তারা নিজেদেরকে অন্য জাতি গোষ্ঠী থেকে আলাদা মনে করে। যখন কোনো জনসমষ্টি নিজেদেরকে ঐক্যের বন্ধনে এক করে বেঁধে একাত্মতা প্রকাশ করে এবং নিজেদেরকে অন্যদের থেকে আলাদাভাবে তখনই বুঝতে হবে ঐ জনসমষ্টির মধ্যে জাতীয়তাবোধের জন্ম হয়েছে। লর্ড ব্রাইস বলেছেন, "জাতীয়তা হলো ভাষা, সাহিত্য ধ্যান-ধারণা, প্রথা এবং ঐতিহ্যের বন্ধনে ঐক্যবদ্ধ এক জনসমষ্টি, যা অনুরূপভাবে ঐক্যবদ্ধ অন্যান্য জনসমষ্টি থেকে নিজেদের পৃথক মনে করে।" উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, একটি জনগোষ্ঠী যখন নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদাভাবে তখন তাদের মধ্যে জাতীয়তা গড়ে ওঠে। আর এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের উক্তিটির মধ্যে জাতীয়তারই বহিঃপ্রকাশ ঘটেছে।
HSC Civics 1st Paper Chapter 4 : ই-গভর্নেন্স ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 4 : ই-গভর্নেন্স ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর