উদ্দীপকে দৃশ্যমান বিষয়টির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এ ঘটনাটির মাধ্যমে ই-গভর্নেন্সকে বোঝানো হয়েছে। ই-গভর্নেন্সের বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে- ই-গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহের ক্ষেত্রে দেখা যায়, ই-গভর্নেন্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী শ্রেণি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন অঙ্গ ও সংস্থার মধ্যে সরকারের সেবাসমূহের আদান-প্রদান, অন্যান্য লেনদেন, মিথস্ক্রিয়া প্রভৃতি পরিচালিত করে থাকে। এছাড়া ই-গভর্নেন্স প্রযুক্তি সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে। এতে করে প্রান্তিক নাগরিকদের পক্ষেও উন্নত সেবা পাওয়া সহজ হয়। ই-গভর্নেন্সের মাধ্যমে নাগরিকগণ সেবাপ্রাপ্তির পাশাপাশি সেবার মান বিষয়ে মতামত, অভিযোগ বা পরামর্শ সরকারকে জানাতে পারে। উদ্দীপকের ফরিদুল ইসলাম গ্রামে বাস করেন। পূর্বে জন্ম নিবন্ধন করতে তাকে ইউনিয়ন পরিষদে একাধিকবার যেতে হতো। বর্তমানে সে অনলাইনে আবেদন করে নির্দিষ্ট সময়ে সনদ সংগ্রহ করতে পেরেছে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে ই-গভর্নেন্সকে বোঝানো হয়েছে। যা তথ্যপ্রযুক্তি কর্মীর সক্ষমতা বৃদ্ধিতে (ক্যাপাসিটি বিল্ডিং) সহায়তা করে। তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মানবসম্পদের দক্ষতা বাড়ানো যায়। উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ ছাড়াও এটি ই-গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য।
HSC Civics 1st Paper Chapter 4 : ই-গভর্নেন্স ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 4 : ই-গভর্নেন্স ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যমান বিষয়টির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর